ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ তিনজন গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৫:০৮ পিএম
X
Advertisement

পিরোজপুর সদর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (৩ জুলাই) রাতে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল আমিন শেখ (২৬) এবং মো. আলী হোসেন (৪০)। আলী হোসেন পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।


পুলিশ জানায়, রাতে কদমতলা বাজার এলাকায় বিশেষ অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে হাসান ও আল আমিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪৬ রাউন্ড গুলি আলী হোসেনের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করার কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি।


পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় আলী হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।


শুক্রবার বেলা ১১টায় পিরোজপুর সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী বলেন, মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে জেলা পুলিশের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। তিনি জানান, জেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


টিএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement