ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপে এখনও গোল হজম করেনি যে দুই দল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম
X
Advertisement

চলমান ফিফা বিশ্বকাপে শিরোপাপ্রত্যাশী দলগুলোর মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল ও ইংল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। তবে রক্ষণভাগের নিখুঁত পারফরম্যান্সের বিচারে সবার চেয়ে এগিয়ে রয়েছে দুটি দল—স্পেন ও মেক্সিকো। এখন পর্যন্ত টুর্নামেন্টে একটিও গোল হজম করেনি তারা।

গ্রুপ পর্ব শেষ হওয়ার পর নকআউট পর্বও শেষের পথে। এই পর্যায়ে এসে স্পেন ও মেক্সিকোই একমাত্র দল, যারা নিজেদের জাল অক্ষত রাখতে সক্ষম হয়েছে।

স্পেনের রক্ষণ ছিল পুরো গ্রুপ পর্বজুড়েই অনবদ্য। প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও দ্বিতীয় ম্যাচে সৌদি আরবকে ৪-০ এবং শেষ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারায় তারা। তিন ম্যাচে পাঁচ গোল করার পাশাপাশি কোনো গোল হজম করেনি স্প্যানিশরা।

অন্যদিকে, সহ-আয়োজক মেক্সিকোও দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল উপহার দিচ্ছে। রাউন্ড অব ৩২-এ মেক্সিকো সিটির স্তাদিও আসতেকায় শক্তিশালী ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে দলটি। ম্যাচে হুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেজ গোল করেন।

শুধু এই ম্যাচেই নয়, গ্রুপ পর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত মেক্সিকোর গোলরক্ষক রাউল রাঞ্জেলের জাল ভেদ করতে পারেনি কোনো প্রতিপক্ষ। চার ম্যাচে আট গোল করলেও এখনও কোনো গোল হজম করেনি মেক্সিকো।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল আক্রমণে দাপট দেখালেও রক্ষণে পুরোপুরি নিখুঁত থাকতে পারেনি।

আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে পাঁচ গোল করলেও কোনো গোল হজম করেনি। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে একটি গোল হজম করে লিওনেল স্কালোনির দল।

ব্রাজিলও এখন পর্যন্ত চার ম্যাচে দুটি গোল হজম করেছে। ফলে টুর্নামেন্টে এখনও ক্লিন শিট ধরে রাখা দুই দলের তালিকায় জায়গা হয়নি সেলেসাওদের।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement