ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বোয়ালখালী পৌরসভার ৪১ কোটি টাকার বাজেট ঘোষণা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম
X
Advertisement

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক কানিজ ফাতেমা এ বাজেট উপস্থাপন করেন।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন তহবিলে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫১ হাজার টাকা এবং রাজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা।

এ বাজেটে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ৬৮ টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা, যা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় ব্যয় করা হবে বলে জানানো হয়।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, “নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। জনগণের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দিয়ে ব্যয়ের খাত নির্ধারণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পৌরসভার দায়িত্ব পালনের সময়সীমা সীমিত হলেও এলাকার উন্নয়নে সবার মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোয়ালখালীর উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন, উপজেলা প্রকৌশলী রণি সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, বিএনপি নেতা ইসহাক চৌধুরী ও মো. শহীদুল্লাহ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মো. আবু সাইদসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement