📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু: মির্জা ফখরুল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:০৪ পিএম
X Advertisement

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তিনির্ভর ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোটের জন্য নিবন্ধন ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনেও এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি প্রবাসীকে এ ব্যবস্থার আওতায় আনতে কাজ চলছে।

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বেতন-ভাতা বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

এ ছাড়া জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী সংশ্লিষ্ট জেলার নির্বাচিত সংসদ সদস্যরা জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যক্রমে পরামর্শ দেবেন বলেও জানান তিনি।

-টিএস

Loading...
Loading...
আরো দেখুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.

Phone: PABX- 41053001-06; Online: 41053014; 01550707297 Advertisement: 41053012; 01550707292, E-mail: [email protected] [email protected]
🔝