ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৭:৪৬ পিএম
X
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সরকার ‘নয়ছয়’ করছে এবং এ ঘটনায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।

শুক্রবার (২৬ জুন) মৌলভীবাজারের কুলাউড়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সরকার প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিচার করার বিষয়ে সরকারের কোনো সদিচ্ছা নেই।

একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সীমান্ত হত্যা প্রসঙ্গে বলেন, বিএনপি সরকারের সময়ে যেসব সীমান্ত হত্যার ঘটনা ঘটেছে, সেসব পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো সীমান্ত হত্যা না ঘটে, তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement