ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সংসদকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নয়: ডা. শফিকুর রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৪:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সবকিছুতেই বিরোধিতা করার রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকার ও বিরোধী দল-উভয় পক্ষেরই দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি দল সব কৃতিত্ব নেবে আর বিরোধী দল সব বিষয়ে শুধু বিরোধিতা করবে-এ ধরনের রাজনৈতিক সংস্কৃতি তিনি ব্যক্তিগত ও দলগতভাবে সমর্থন করেন না।

তিনি বলেন, সরকারকে যেমন বিরোধী দলের প্রতি সম্মান দেখাতে হবে, তেমনি বিরোধী দলেরও দায়িত্ব রয়েছে দেশের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করার।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। দেশের স্বাধীন পররাষ্ট্রনীতিতে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, দেশের স্বার্থই সর্বাগ্রে বিবেচ্য। কোনো চুক্তি বা আন্তর্জাতিক সমঝোতা হলে তা অবশ্যই পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হতে হবে।

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিদেশের সঙ্গে সম্পাদিত সব গুরুত্বপূর্ণ চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে আলোচনা ও সিদ্ধান্তের মাধ্যমেই চূড়ান্ত হওয়া প্রয়োজন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement