ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দোহায় মঙ্গলবার ইরানের সঙ্গে বৈঠকের দাবি ট্রাম্পের, অস্বীকার তেহরানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৮:০৪ পিএম
X
Advertisement

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ধরনের কোনো পূর্বনির্ধারিত বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে তেহরান। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে সম্ভাব্য এ বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে ধোঁয়াশা।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের পক্ষ থেকেই আলোচনার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার দোহায় দুই পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

তবে ট্রাম্পের এ বক্তব্যের আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী গণমাধ্যমকে জানান, চলতি সপ্তাহে কাতারে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের কোনো ‘টেকনিক্যাল টিম’-এর বৈঠকের পরিকল্পনা নেই।

মার্কিন প্রেসিডেন্টের দাবি এবং ইরানের আনুষ্ঠানিক অবস্থানের মধ্যে স্পষ্ট অসঙ্গতি থাকায় সম্ভাব্য এই বৈঠক আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement