ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় ১৬ মাসে জব্দকৃত ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৯:৪১ পিএম
X
Advertisement

সাতক্ষীরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৩ ব্যাটালিয়নের অভিযানে গত ১৬ মাসে জব্দকৃত প্রায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার (২৮ জুন) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, র‌্যাব-সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার এএসপি জায়েন উদ্দীন, পুলিশ সুপার প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও রাজস্ব কর্মকর্তা নাইম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে দিন-রাত দায়িত্ব পালন করে মাদক চোরাচালান প্রতিরোধে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, মাদক শুধু আইনশৃঙ্খলা নয়, একটি সামাজিক সমস্যাও, যা প্রতিরোধে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরও বলেন, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৮ জন চোরাকারবারীকে আটক করা হয়। এ সময়ে ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়, যার মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য রয়েছে।

ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৬ লাখ ৭ হাজার ৭৬৯টি বিড়ি-সিগারেট, ৩৩ দশমিক ৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, ৩৫ কেজি তামাক গুঁড়া, ২ বোতল লিকুইড সীসা, ১০০ কেজি বট পাতা, ৭২ দশমিক ৫০ মিলিলিটার এলএসডি, ৮ দশমিক ৫৮৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং আফিম তৈরির ২০ বোতল কেমিক্যাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিবি, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমজেডআর/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement