ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্পেনের কাছে হেরে বিদায় উরুগুয়ের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৩৯ এএম আপডেট: ২৭.০৬.২০২৬ ১০:২৬ এএম
X

বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। কিন্তু বাঁচা-মরার ম্যাচে স্পেনের বিপক্ষে দাঁড়াতেই পারল না উরুগুয়ে। ১-০ গোলের হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। অন্যদিকে, এই জয়ে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হিসেবে দাপটের সঙ্গে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করেছে স্পেন।

গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে স্পেন। একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় উরুগুয়ের রক্ষণভাগ। প্রথমার্ধের শেষ দিকে সেই চাপই এনে দেয় কাঙ্ক্ষিত গোল।

৪২তম মিনিটে নিজেদের বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ কাজে লাগিয়ে বল ছিনিয়ে নিয়ে সহজেই জালে পাঠান আলেক্স বায়েনা। ম্যাচের একমাত্র গোলেই এগিয়ে যায় লুইস দে লা ফুয়েন্তের দল।

মুসলেরার সেই ভুলে হতাশ হয়ে বিরতির পরই তাকে তুলে নেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। দ্বিতীয়ার্ধে কৌশল বদলে আক্রমণাত্মক ফুটবল খেললেও স্পেনের সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি উরুগুয়ে।

ম্যাচের শেষ দিকে উরুগুয়ের হতাশা আরও প্রকট হয়ে ওঠে। যোগ করা সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ফরোয়ার্ড আগুস্তিন কানোবিও। মাঠ ছাড়ার সময় রেফারির সঙ্গে আক্রমণাত্মক আচরণ করায় তার বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’-এর চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। পুরো গ্রুপ পর্বে একটি গোলও হজম করেনি ইউরোপের দলটি। অন্যদিকে, মাত্র ১ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে হয়েছে উরুগুয়েকে। ২০২২ কাতার বিশ্বকাপের পর এবারও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল লাতিন আমেরিকার অন্যতম সফল দলটি।



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝