ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমতলীতে সামারি ট্রায়ালে বেদখল জমি উদ্ধার, দুইজনকে কারাদণ্ড
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:১৮ পিএম
X
Advertisement

বরগুনার আমতলী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে জমি দখলের অভিযোগে দুইজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বেদখল হওয়া জমির আংশিক দখল উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মিজানুর রহমান ও মো. রেজাউল কবির।

আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইফতি হাসান ইমরান বুধবার (২৪ জুন) বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল সম্পন্ন করেন।

আদালত সূত্রে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন আহম্মদ তার জমি অবৈধভাবে দখল ও সেখানে ঘর নির্মাণের অভিযোগে গত ০৮/০৪/২০২৬ তারিখে (সি.আর ৪১২/২৬) মামলা দায়ের করেন। তিনি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় জমি উদ্ধারের আবেদন জানান।

অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত ঘটনাস্থলেই সংক্ষিপ্ত বিচার পরিচালনার সিদ্ধান্ত নেয়। বুধবার বিকেল ৫টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত বিচারক ঘটনাস্থলে উপস্থিত থেকে উভয় পক্ষের বক্তব্য শোনেন, দলিলপত্র পর্যালোচনা করেন এবং জমি পরিমাপ করেন।

সাক্ষ্য-প্রমাণ ও ঘটনাস্থল পরিদর্শনে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৭ ধারায় দুই আসামিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

একই সঙ্গে আইনের ২০ ধারা এবং ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৫২২ ধারা অনুযায়ী বিরোধপূর্ণ জমিতে নির্মিত অবৈধ স্থাপনার আংশিক অপসারণ করে অভিযোগকারী হোসেন আহম্মদকে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আদালতের এ দ্রুত ও সরেজমিন বিচার দীর্ঘদিনের জমি বিরোধের তাৎক্ষণিক সমাধান ঘটিয়েছে এবং ভূমি দখলদারদের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে কাজ করবে।

এএসকে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement