ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা ও দস্যুতার ঘটনায় গ্রেফতার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৫১ পিএম
X

রাঙ্গামাটির বরকল উপজেলার বরুনাছড়ি এলাকায় গৃহবধূ হত্যা ও দস্যুতার ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত অর্থও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন, বরকল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, জেলা পুলিশের মিডিয়া ইনচার্জ এইচ এম মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সুপার জানান, গত ২১ জুন বরকল থানাধীন ১ নম্বর শুভলং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি ইসলামপুর এলাকায় রফিজুল হকের বসতঘর থেকে তাঁর স্ত্রী আয়েশা বেগমের (৪৯) মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইট ও একটি হাতুড়ি আলামত হিসেবে জব্দ করা হয়।

পরে ২২ জুন এ ঘটনায় আশরাফ আলী বাদী হয়ে বরকল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বরকল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় বরকল থানা ও শুভলং পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। গত ২৪ জুন সকালে মামলার আসামি মো. সোহাগ (১৭), পিতা- ফজর আলী এবং ওমর আলী (১৯), পিতা- মোজাম্মেলকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১ লাখ ৯৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।

এসকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝