পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল শুক্রবার (২৬ জুন) ঢাকা জেলার কয়েকটি এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এছাড়া সংশ্লিষ্ট এলাকার আশপাশের অঞ্চলেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন স্থানান্তরের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
-টিএস