ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত ২০
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:২৬ পিএম
কুকুরের কামড়ে আহত ১ শিশু।
X
Advertisement

কুকুরের কামড়ে আহত ১ শিশু।

ভোলার লালমোহন উপজেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। গত দুই দিনে কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। আক্রান্তদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে ৭ জন চিকিৎসা নিয়েছেন। এর আগে বুধবার আরও ১৩ জন কুকুরের কামড়ে আক্রান্ত হন। আক্রান্তদের অধিকাংশই উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ছাড়া বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে আরও অনেকে আক্রান্ত হচ্ছেন। তাদের অনেকেই স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। হঠাৎ করেই কুকুরগুলো আগ্রাসী হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এসব কুকুরের মধ্যে কিছু রোগাক্রান্ত বলেও অভিযোগ রয়েছে। তবে রোগাক্রান্ত কুকুরগুলোর চিকিৎসা বা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবু মাহমুদ তালহা বলেন, “বর্তমানে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। যারা আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন, তাদের বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সামনে কুকুরের প্রজনন মৌসুম থাকায় সবাইকে আরও সতর্কভাবে চলাফেরা করতে হবে। তাহলেই কুকুরের কামড়ের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।”

এইচপি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement