ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দিনাজপুরে নদীতে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭:০৮ পিএম
X
Advertisement

দিনাজপুরের পার্বতীপুরে নদীতে গোসল করতে নেমে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুপুর ১টার দিকে ভাদুরীপাড়া গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী সুমাইয়া আক্তার আকলিমা (১৬) এবং দুলাল মিয়ার দুই মেয়ে দুলালী খাতুন (২৩) ও সুরভী খাতুন (১৩) বাড়ির পাশের কালনী নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে চলে গেলে মুহূর্তের মধ্যে একে একে তিনজনই পানিতে ডুবে নিখোঁজ হন।

দীর্ঘ সময় তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। প্রায় এক ঘণ্টা পর পর্যায়ক্রমে তাদের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে নিহতদের পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে তীরে নিয়ে আসেন।

খবর পেয়ে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মধ্যপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement