ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চিরিরবন্দরে ২ মোটরসাইকেল চোর আটক, আদালতে প্রেরণ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:২৫ পিএম
X

দিনাজপুরের চিরিরবন্দরে মোটরসাইকেল চুরির সময় দুই চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হলে থানায় মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৪ জুন বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উচিতপুর বাজারের পূর্ব পাশে দুটি মোটরসাইকেল চুরির চেষ্টা করে একটি চক্র। এ সময় মোটরসাইকেলের মালিক ও স্থানীয় পথচারীরা ধাওয়া করে দুইজনকে আটক করেন।

আটকরা হলেন গাইবান্ধা জেলার সাহাপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে লাবিব সরদার (২৯) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকার মোন্তাজের ছেলে মনজুরুল ইসলাম।

খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে নিজেদের হেফাজতে নেয়।

এ ঘটনায় মোটরসাইকেল মালিক খোরশেদুল ইসলাম বাদী হয়ে চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, “মামলা রুজুর পর আটক দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।”

এমইউএ/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝