ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৬:৪৯ পিএম
X
Advertisement

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় গাইবান্ধা জেলার সাত উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ৭২৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে জেলার বিভিন্ন স্থানে ২ হাজার ২০টি অস্থায়ী কেন্দ্র এবং ১৩টি অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হবে।

এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়নে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল হুদাসহ জেলার সাত উপজেলার স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দিন জেলার কোনো শিশুই যেন এ সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে মাঠপর্যায়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

 টিএইচজে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement