ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৮:০৮ এএম
X
Advertisement

ব্রাজিলের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা তিন ম্যাচেই গোল করলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম দুই ম্যাচে এক গোল করে করার পর শেষ ম্যাচে করলেন জোড়া গোল। স্কটল্যান্ডের বিপক্ষে তার পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে জিতেছে সেলেসাওরা। এই জয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে হলুদ জার্সিধারিরা।

যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে ‘সি’গ্রুপের ম্যাচে দারুণ শুরু করে ব্রাজিল। প্রথমার্ধে ভিনি দুই গোল করেন। শেষ গোলটি দ্বিতীয়ার্ধে করেন মাথেউস কুনহা। দুই অর্ধের খেলাতেই একচ্ছত্র আধিপত্য দেখায় ব্রাজিল। ম্যাচের ৭৬ মিনিটে ৩২ মাস পর নেইমার ব্রাজিলের জার্সিতে মাঠে নামলেও পাননি কোনো গোল।

ম্যাচের শুরুতে স্কটিশদের ভুলে ৭ মিনিটে তাদের বিপক্ষে এগিয়ে যায় ব্রাজিল। সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার পাস ব্লক করে দেন তরুণ উইঙ্গার রায়ান। সেই ভুলের সুযোগে বল চলে যায় ভিনিসিয়ুস জুনিয়রের কাছে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কোনো ভুল করেননি। শান্তভাবে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পাশ কাটিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন।

ম্যাচের শুরুতেই এমন গোল হজম করে বড় ধাক্কা খায় স্কটল্যান্ড। এরপর আরও একটি গোল করেন তিনি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি গোলটি বাতিল করে দেন। সেই গোলটিও আসে স্কটিশ ডিফেন্সের ভুলে। প্রতিপক্ষের ডিফেন্ডার হেনড্রির কাছ থেকে বল কেড়ে নেওয়ার আগে ভিনি তার ডান পায়ে সামান্য হলেও আঘাত করেন। গোল করলেও স্কটিশদের খেলোয়াড়দের আবেদন আমলে নিয়ে মাঠের রেফারি ভিএআর যাচাই করে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত জানান।

পরে প্রথমার্ধের যোগ সময়ের তৃতীয় আবারও ভিনি গোল করেন। স্কটল্যান্ডের রক্ষণভাগের দুর্বলতা আবারও সামনে চলে এলো। একাধিকবার বল ক্লিয়ার করার সুযোগ পেয়েও তারা ব্যর্থ হয়, আর সেই সুযোগই কাজে লাগায় ব্রাজিল। ডান দিক থেকে আসা ব্রুনো গুমাইরেসের ক্রসে পেছনের পোস্টে একেবারে ফাঁকা অবস্থায় ছিলেন ভিনিসিয়ুস। তিনি সহজ একটি হেডে বল জালে পাঠিয়ে দেন। প্রথমার্ধের খেলা শেষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল ব্রাজিল।

দ্বিতীয়ার্ধে খেলা মাঠে ফিরলে আরেকটি গোল করে ব্রাজিল। এবার গোলটি আসে ৬১ মিনিটে মাথেউস কুনহার পা থেকে। গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন কুনহা।

৭৬ মিনিটে কুনহার পরিবর্তে দীর্ঘ ৩২ মাসের বিরতি ভেঙে ব্রাজিলের জার্সিতে মাঠে নামেন নেইমার। তিনি মাঠে নামার সময় গ্যালারির সমর্থকদের মাঝে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement