ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৪৩ পিএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি মঙ্গলবার (২৩ জুন) দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল ৫টায় দেশের সব জেলা ও মহানগর শাখাকে বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীতে ১১ দলীয় জোটের সমাবেশ

একই দিনে রাজনৈতিক কর্মসূচি ঘিরে রাজধানীতে পৃথক কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। মঙ্গলবার বিকেল ৫টায় ঢাকার বিজয়নগর এলাকায় বিক্ষোভ সমাবেশ করবে জোটটি।

নিরাপত্তা জোরদার ডিএমপির

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দিবসটি ঘিরে রাজনৈতিক কর্মসূচি থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি ও টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement