ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর আসন্ন বিদেশ সফরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতিবাচক ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২০ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: প্রতিবন্ধকতা, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, একটি শক্তিশালী ও কার্যকর পররাষ্ট্রনীতি গড়ে তোলার লক্ষ্যেই প্রধানমন্ত্রীর এ বিদেশ সফর। তবে সফরকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে উসকানিমূলক পরিবেশ তৈরির লক্ষণ দেখা যাচ্ছে।

তিনি বলেন, সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না, যাতে দেশের সার্বভৌমত্ব বা জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। দেশের মর্যাদা অক্ষুণ্ন রেখে সরকারকে বিভিন্ন চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।

রিজভী আরও বলেন, বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাস করে এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নই আসে না।

সেমিনারে তিনি আইসিটি খাতের উন্নয়নের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement