ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ইটভাটার শ্রমিকসহ নিহত ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম
X
Advertisement

নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ইটভাটার শ্রমিকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার মদন উপজেলার জয়পাশা গ্রাম, কেন্দুয়া উপজেলার মোড়াইল বিল ও সান্দিকোনা গ্রামের খালপাড়ে বজ্রপাতের ঘটনায় তারা মারা যান।

নিহতরা হলেন— মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলা গ্রামের শামসুল হুদা (৫৫) এবং একই উপজেলার ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

বজ্রপাতে ইটভাটার শ্রমিক ও দুই কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন করিম এবং কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাজিব বাড়ির কাছের জমিতে মাছ ধরার ফাঁদ (বাইর) তুলতে যান। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। এ সময় বজ্রপাত হলে রাজিব আহত হয়ে ক্ষেতের মধ্যে পড়ে থাকেন। পরে বৃষ্টি কমলে স্থানীয় লোকজন পাশের ক্ষেতের আইল দিয়ে যাওয়ার সময় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয় পল্লী চিকিৎসক পরীক্ষা করে রাজিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।

এদিকে, একই দিন সকালে কেন্দুয়া উপজেলার শামসুল হুদা মাছ ধরতে গ্রামের মোড়াইল বিলে যান। সেখানে বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে, আশরাফুল ইসলাম সান্দিকোনা গ্রামের খালের পাশে বজ্রপাতে নিহত হন।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, “রাজিব হোসেন নামে এক ইটভাটা শ্রমিক বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের বাড়িতে পরিদর্শনে যাব। পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement