Thursday | 18 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 18 June 2026 | Epaper
BREAKING: হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু      ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান      ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে জয়      দুর্বল প্রতিপক্ষের সাথে পর্তুগালের ড্র      ভোট ও কথা বলার স্বাধীনতা ছিল না এক যুগ: প্রধানমন্ত্রী      রাতে মাঠে নামছে রোনালদোর পর্তুগাল      যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী      

জেনে নিন সঞ্চয়পত্রের হালনাগাদ মুনাফার হার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪:৪৯ পিএম   (ভিজিট : ৪২)

নিরাপদ বিনিয়োগ ও নিশ্চিত মুনাফার কারণে সঞ্চয়পত্র এখনও সাধারণ মানুষের অন্যতম জনপ্রিয় সঞ্চয় মাধ্যম। গ্রাহকদের সুবিধার্থে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্রের হালনাগাদ মুনাফার হার, বিনিয়োগসীমা ও প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য জানানো হয়েছে (সোনালী ব্যাংক পিএলসির আলোকে)।

বর্তমানে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যাচ্ছে পেনশনার সঞ্চয়পত্রে। এ সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে বার্ষিক ১১.৭৬ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে, যা প্রতি লাখে মাসে প্রায় ৯৮০ টাকা।

নারীদের জন্য চালু থাকা পরিবার সঞ্চয়পত্রে (৫ বছর মেয়াদ) ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ১১.৫২ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে। এছাড়া ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.০৪ শতাংশ এবং ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে সর্বোচ্চ ১১.২৮ শতাংশ হারে মুনাফা নির্ধারণ করা হয়েছে।

সঞ্চয়পত্রভেদে একক নামে বিনিয়োগের সীমাও নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৪৫ লাখ, পেনশনার সঞ্চয়পত্রে ৫০ লাখ এবং অন্যান্য দুই ধরনের সঞ্চয়পত্রে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

সঞ্চয়পত্র ক্রয়ের জন্য গ্রাহকের নিজ নামে সঞ্চয়ী হিসাব, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, নিবন্ধিত মোবাইল নম্বর এবং প্রয়োজন অনুযায়ী কর রিটার্ন স্লিপ প্রয়োজন হবে। ১০ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন বাধ্যতামূলক।

পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) ও আনুতোষিক সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সঞ্চয়পত্রের মুনাফা স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে এবং মেয়াদ শেষে মূল টাকা সরাসরি অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। নবায়নের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ১০ দিন আগে আবেদন করতে হবে।

উল্লেখ্য, এসব মুনাফার হার থেকে সরকারের নিয়ম অনুযায়ী উৎসে কর কর্তন করা হবে।








LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close