ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পঞ্চগড়ে পাওয়া গেল পরিত্যক্ত মর্টার শেল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৪৩ পিএম
X
Advertisement

পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বড় ঝিটকীখুড়া এলাকার চিলকা নদী থেকে শ্রমিকরা মর্টার শেলটি উদ্ধার করেন। মূল্যবান কোনো বস্তু মনে করে তারা প্রথমে বিপজ্জনক বস্তুটি বাড়িতে নিয়ে যান।

পুলিশ জানায়, ওই এলাকার শ্রমিক আনোয়ার হোসেন, ফেরদৌস ও মোমিনুল ইসলাম মর্টার শেলটি বাড়িতে নিয়ে আসার পর বিষয়টি এলাকায় জানাজানি হয়। একপর্যায়ে তারা বড় ঝিটকীখুড়া এলাকায় আব্দুস সালামের বাড়ির কাছে সড়কের পাশে মর্টার শেলটি ফেলে রেখে যান। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল মর্টার শেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, “বালু-পাথর উত্তোলনের সময় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পাওয়া যায়। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে এটি নিষ্ক্রিয় করবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত এসব মর্টার শেল পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে উদ্ধার হচ্ছে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement