ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সংসদে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই: স্পিকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:২৯ পিএম
X

জাতীয় সংসদে সভাপতির প্রতি ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর নির্দিষ্ট বাধ্যবাধকতা আর কার্যপ্রণালি বিধিতে নেই বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে দেওয়া এক রুলিংয়ে তিনি এ কথা জানান।

স্পিকার বলেন, গত ১৬ জুন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান এবং ১৭ জুন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক পয়েন্ট অব অর্ডারে সভাপতির প্রতি ঝুঁকে সম্মান জানানোর প্রচলিত রীতি নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানো হবে বলে তখন আশ্বস্ত করা হয়েছিল।

তিনি জানান, কার্যপ্রণালি বিধির ২৬৭(১) অনুযায়ী সংসদ অধিবেশন চলাকালে কোনো সদস্য প্রবেশ, প্রস্থান বা আসন গ্রহণের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে ২০০৬ সালের সংশোধনীতে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।

স্পিকার আরও বলেন, অষ্টম জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর এ বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করে, যা ২৬ সেপ্টেম্বর সংসদে গৃহীত হয়। ওই সংশোধনীর মাধ্যমে ২৬৭(১) বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়।

রুলিংয়ে স্পিকার বলেন, “এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ারের প্রতি বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।”

এর ফলে সংসদে সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ভঙ্গি অনুসরণের বাধ্যবাধকতা থাকছে না বলে স্পষ্ট করা হয়েছে।






Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝