
রাজধানীর মিরপুর ও বাড্ডায় বাসে আগুন দেওয়ার ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করে রাখা একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা থানার সামনে জব্দ করে রাখা পিকআপটিতে আগুন দেয়। খবর পেয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।
-টিএস