ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পল্লবীতে পার্ক করা বাসে আগুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবীতে ভারী বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে গেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে পল্লবী থানাধীন সিরামিক রোডে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ভারী বৃষ্টির মধ্যেই পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন জ্বলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

তিনি বলেন, ভোর সোয়া ৭টার দিকে বৃষ্টির মধ্যে পার্ক করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।

তবে কেউ হতাহত হয়নি। হাসান বাসির বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় বাসটিতে (ঢাকা মেট্রো ব-১১-৮৭০৩) আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গেছে। 

এই ঘটনায় কোনো মামলা দায়ের করেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করিনি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement