ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গজারিয়ায় সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১:২৮ পিএম
X
Advertisement

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদীর পাড়ে নির্মাণাধীন ঘাটলার ঠিকাদারের কাছে চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি এবং নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যুবদল নেতা ও ঠিকাদার মো. আক্তার হোসেন ভূঁইয়া।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর এলাকায় নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. আক্তার হোসেন ভূঁইয়া বলেন, 'গুয়াগাছিয়া ইউনিয়নের বড় বসুরচর এলাকায় একটি ঘাটলা নির্মাণ কাজের দায়িত্ব পালন করছি। কাজ শুরুর পর থেকেই একটি চক্র বিভিন্ন অঙ্কের চাঁদা দাবী করে আসছিল। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমাকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।'

তিনি বলেন, 'গত ০৮ জুন সকালে নির্মাণস্থলে গিয়ে দেখতে পাই সাইটে রাখা সেন্টারিং কাঠ, প্রায় ২০০ কেজি রড এবং ১৫ থেকে ২০ বস্তা সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী নেই। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।'

আক্তার হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে এবং নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্যে রাতের আঁধারে এসব মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বড় বসুরচর এলাকার বাসিন্দা মো. বাদশা মিয়া, মো. ইয়াসিন, মো. বায়েজিদ ও মো. আওলাদ হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার উপ-পরিদর্শক মো.আব্দুল কাদের বলেন, 'অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এএস/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement