Tuesday | 16 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 16 June 2026 | Epaper
BREAKING: ভারত থেকে ফিরে আসার কারণ জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা      জুলাই হামলা: জাবিতে ২১ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত      নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা      মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক       লিড ধরে রেখেও জয় পেল না মিসর      স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের স্মরণীয় ড্র      তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরতে বললেন প্রধানমন্ত্রী      

এমবাপ্পেদের বিশ্বকাপ অভিযান শুরু মধ্যরাতে

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৪৯ এএম   (ভিজিট : ৩০)

১৯৯৮ বিশ্বকাপে দিদিয়ের দেশমের নেতৃত্বে প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিল ফ্রান্স। সেই চ্যাম্পিয়ন দলটিকে পরের আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছিল সেনেগাল। দুই যুগ পর আবার সেই সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে ফ্রান্স। এবার দেশম ফ্রান্সের কোচ। এমবাপ্পে-দেম্বেলেরা কী পারবেন সেই পরাজয়ের বদলা নিতে! নিউ ইয়র্কে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হবে আলোচিত ম্যাচটি।

খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা একমাত্র জীবিত ব্যক্তি হলেন দেশম। প্রয়াত মারিও জাগালো ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এই কীর্তির অংশীদার। এই বিশ্বকাপ শেষে দেশমের স্থলাভিষিক্ত হবেন জিনেদিন জিদান। 

ফরাসি কিংবদন্তির সামনেও থাকছে অভিজাত এ ক্লাবে নাম লেখানোর সুযোগ। বিদায়ের আগে ম্যানেজার হিসেবে দুটি বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ দেশমের সামনে। স্পেনের পর তারাই যে এবারের আসরের হটফেভারিট। ফ্রান্সের ফর্মের কথা তো বলাই বাহুল্য। টানা আট ম্যাচ জিতে বাছাইপর্বের বাধা পার হয়েছে ২০১৮ চ্যাম্পিয়নরা। যদিও ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে ২-১ গোলে তারা হেরেছে আফ্রিকার দেশ আইভরি কোস্টের কাছে। তবে মাইকেল ওলিসের হ্যাটট্রিকে নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে শেষ প্রস্তুতি ম্যাচে ঠিকই ছন্দে ফিরেছে ফরাসিরা।

তবে ফ্রান্সের জন্য একটা দুশ্চিন্তা রয়েই গেছে। টানা তিন ম্যাচ গোলের দেখা পাননি দলটির মূল তারকা কিলিয়ান এমবাপ্পে। তাঁর গোলখরা নিয়ে অবশ্য মোটেই চিন্তিত নন কোচ দেশম। এ বিষয় নিয়ে প্রশ্ন করা হলে কোচ মজা করে বলেছেন, বিশ্বকাপের জন্য এমবাপ্পে না কি সব গোল জমিয়ে রেখেছেন। 

একটি রেকর্ডের হাতছানি নিয়েও মাঠে নামছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। ৫৬টি আন্তর্জাতিক গোল করেছেন তিনি। ফ্রান্সের পক্ষে সর্বোচ্চ গোলদাতা অলিভার জিরুদের চেয়ে মাত্র এক গোল পিছিয়ে আছেন। রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে কোনো শিরোপা জিততে না পারলেও ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার ঠিকই নিয়মিত গোল করে গেছেন। ফ্রান্সের তৃতীয় বিশ্বকাপ শিরোপা অনেকটাই নির্ভর করছে তাঁর ফর্মের ওপর। এমবাপ্পের নেতৃত্বে ফরাসিদের মূল শক্তি হলো আক্রমণভাগ। এমবাপ্পে ও ওলিসের সঙ্গে আছেন পিএসজির টানা দুই চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মূল কারিগর উসমান দেম্বেলে। এই ত্রয়ী জ্বলে ওঠতে পারলে ফরাসিদের আটকানো যেকোনো দলের জন্যই কঠিন হবে।

তবে ফরাসিদের জন্য কিছুটা দুশ্চিন্তা রয়েছে রক্ষণভাগ নিয়ে। তাদের রক্ষণের স্তম্ভ উইলিয়াম সালিবা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিঠে চোট পেয়েছিলেন। যে কারণে চলতি বিশ্বকাপ মিস করার শঙ্কা পেয়ে বসেছিল তাদের। তবে ফরাসিদের জন্য স্বস্তির খবর হচ্ছে আর্সেনালকে ২২ বছর পর প্রিমিয়ার লিগ জেতানো এ সেন্টার ব্যাক ক’দিন আগে অনুশীলনে ফিরেছেন। আরেক তারকা ডিফেন্ডার জুলেস কুন্ডে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাংসেপেশিতে টান পড়েছিল। তিনিও প্রায় ফিট হয়ে ওঠেছেন। গোলরক্ষক মাইক মিগন্যানের চোটও তেমন গুরুতর নয় বলে জানা গেছে। 

সেনেগালও কিন্তু বেশ ছন্দে আছে। বাছাইপর্বে কোনো ম্যাচ না হেরে তারা বিশ্বকাপের টিকিট পেয়েছে। সম্প্রতি বিশ্বকাপের নিয়মিত মুখ হয়ে উঠেছে আফ্রিকার এ দলটি। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর ২০২২ সালে কাতারে শেষ ষোলোতে খেলেছিল তারা। সর্বশেষ দুই আফ্রিকান নেশন্স কাপের শিরোপাও জিতেছিল তারা। যদিও ২০২৫ সালের শিরোপা কিছুদিন আগে আইনের মারপ্যাঁচে ফাইনালে পরাজিত দল মরক্কোর হাতে তুলে দেওয়া হয়েছে। 

‘তেরেঙ্গা লায়ন’দের মূল শক্তিও আক্রমণ ভাগ। যেখানে নেতৃত্বে রয়েছেন সাদিও মানে। অভিজ্ঞ এ তারকা চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেননি। তার সঙ্গে বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনও ফরাসিদের জন্য ভয়ংকর হয়ে উঠতে পারেন। 

এমএ


সম্পর্কিত   বিষয়:  এমবাপ্পে   বিশ্বকাপ  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close