ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পয়েন্ট ভাগ করে নিল ইরান-নিউজিল্যান্ডও
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:১৫ এএম
স্পেন-কেপ ভার্দের ম্যাচ দিয়ে শুরু। এরপর বেলজিয়াম-মিসর, সৌদি আরব-উরুগুয়ে ম্যাচেও জয়ের দেখা মেলেনি। ইরান-নিউজিল্যান্ড ম্যাচও হাঁটল সে পথ ধরে। ২-২ গোলে ড্র করে জি গ্রুপে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দলই।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে শুরু থেকেই নিউজিল্যান্ডকে চাপে রেখেছে ইরান। প্রথম মিনিটেই প্রতিপক্ষের বিপদসীমায় ঢুকে পড়ে তারা। কিন্তু নিউজিল্যান্ড রক্ষণ সেটা সামলে নেয়।

অনেকটা ধারার বিপরীতে মাত্র ৫ মিনিটে গোল করে নিউজিল্যান্ড। এলিজাহ জাস্ট সুযোগ পেয়েই বল জড়ান ইরানের জালে। ১৬তম মিনিটে সমতা ফেরানোর কাছাকাছি যান মেহদি তারেমি। তার শট গোলরক্ষককে ফাঁকি দেয়। কিন্তু বারপোস্ট সেটা আটকে দেয়।

৩২ মিনিটে সমতা ফেরায় ইরান। মোগানলুর শট ডিফ্লেক্ট হয়ে যায় রামিন রেজাইয়ানের কাছে। তিনি গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান।

প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি কিক থেকে আলি নেমাতি মাথা ছুঁইয়ে বল জালে জড়ান। কিন্তু অফসাইডে গোল বাতিল হয়। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে আবার গোল পায় নিউজিল্যান্ড। ক্রিস উডের সঙ্গে বল আদানপ্রদান করে বক্সে ঢুকে পড়েন জাস্ট। গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়ান জালে। এটি ছিল তার ম্যাচের দ্বিতীয় গোল।

৫৭ মিনিটে পাল্টা আক্রমণে যায় ইরান। গোলমুখের জটলায় দুটি শট নেওয়ার সুযোগ পায় তারা। কিন্তু গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব দুর্দান্ত ভাবে দ্বিতীয় শটটি রুখে দেন।

৬৩ মিনিটে আবার সমতায় ফেরে ইরান। রামিন রেজাইয়ানের দারুণ ক্রসে মাথা ছোঁয়ান মোহামেদ মুহিবি। বল বারপোস্টে লেগে জড়ায় জালে। মাত্র ৮ মিনিটের মাথায়ই জবাব দেয় ইরান।

এই গোলের পর দুই দলই চেষ্টা করেছে সমতা ভাঙার। তবে শেষ মেশ কারো ভাগ্যেই শিঁকে ছেঁড়েনি। ২-২ ড্রয়ে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement