Monday | 15 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 15 June 2026 | Epaper
BREAKING: আদ্ দ্বীন মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি: স্বাস্থ্যমন্ত্রী      আরও এক মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি      আশুরা: চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার      বাড়লো স্বর্ণের দাম       ঐতিহাসিক জয় পেল সুইডেন      দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির      ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট      

অস্ত্র-গুলিসহ বি-কোম্পানির ২ সহযোগী আটক

প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১০:১৬ এএম   (ভিজিট : ৫৯)

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় অভিযান চালিয়ে বি-কোম্পানির সদস্য হিসেবে পরিচিত বেল্লাল সেপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার ১৪ নম্বর ওয়ার্ডের রায়েরমহল (মুন্সিপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় সরদার ইউসুফ আলীর সেমিপাকা বাড়ির ভাড়াটিয়া বেল্লাল সেপাই ওরফে বিল্লুর শয়ন কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বিল্লুর বসতঘরে তল্লাশি চালিয়ে তার শয়ন কক্ষের কার্নিশ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সামনে তালিকামূলে জব্দ করা হয়েছে।

র‍্যাবের তথ্যমতে, গ্রেপ্তারকৃত বেল্লাল সেপাই ওরফে বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যাচেষ্টা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাদের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএম/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close