Monday | 15 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 15 June 2026 | Epaper
BREAKING: ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট      আমেরিকা-ইরান যুদ্ধ বন্ধে সম্মত: পাকিস্তান      ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সকল পরিচালকের নিয়োগ বাতিল      বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক      সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার      আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ      জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার      

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চারটি হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ২৮)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার চারটি হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেছে।

তিনি জানান, উপজেলা পর্যায় থেকে জটিল ও গুরুতর রোগীদের দ্রুত জেলা সদর বা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরে এসব হেলিকপ্টার ব্যবহার করা হবে।

রোববার সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ ১০ জেলায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এদিকে নারায়ণগঞ্জ ১শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের রান্নাঘরসহ হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন ও নোংরা থাকার কারণে জেলা সিভিল সার্জনের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। আগামী তিন দিনের মধ্যে রান্নাঘরের অপরিচ্ছন্ন সরঞ্জামাদি পরিষ্কার করে তাকে (মন্ত্রী) অবহিত করার নির্দেশ দেন তিনি। অন্যথায় সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

মন্ত্রী চিকিৎসকদের সতর্ক করে বলেন, স্বাস্থ্য খাতে নিয়োজিতরা অতীতের মতো সেবা দিলে চলবে না।  প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্য খাতের ওপর জোর দিয়েছেন। তিনি প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা কাজ করছেন। আমাদের কাজ করতে হবে সেবার মানসিকতা নিয়ে।

তিনি বলেন, সমানে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। সেজন্য ডেঙ্গু মোকাবেলায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ দশ জেলায়  আইসিইউ সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এই আইসিইউ কার্যক্রম চালু করতে গিয়ে বেসরকারি খাত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশে হাত বাড়িয়ে দিয়েছে। তাদের সহযোগিতায় ১০ জেলায় আইসিইউ কেন্দ্র চালু হলো।

তিনি বলেন, এই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র চালু রাখার জন্য সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বরতদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো অসুবিধা বা প্রয়োজন হলে স্বাস্থ্য অধিদপ্তরকে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

মন্ত্রী আরও বলেন, সরকার সারা দেশে বিদেশিদের সহযোগিতায় নারীদের জন্য দুটি ১৫শ বেডের বিশেষায়িত হাসপাতালসহ সারা দেশে ২০টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।

তিনি বলেন, নারীদের জন্য নির্মিত হাসপাতাল দুটিতে কিডনি ডায়ালাইসিস সেন্টার, বেস্ট ক্যান্সারের চিকিৎসা সেবাসহ বিভিন্ন সেবার সুযোগ সুবিধা থাকবে।

এ সময় মন্ত্রী নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, ডিসি ও এসপিদের হাত অনেক লম্বা। অফিসে হাত পা গুটিয়ে বসে না থেকে মানুষের সেবায় কাজ করার আহ্বান জানান এবং জেলার সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নিজ উদ্যোগে তদারকি করার নির্দেশ দেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, স্বাস্থ্য অধিদপ্তরের  মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা  প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল  ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আবুল ফজল মশিউর রহমান, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জহিরুল ইসলাম জহিরসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে সকাল ১০টায় হাসপাতাল পরিদর্শন ও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধনে জন্য সময় নির্ধারিত থাকলেও মন্ত্রী সকাল সাড়ে ৯টায় হাসপাতলে এসে পৌঁছান। এ সময় তিনি ডাক্তার, নার্স ও কর্মকর্তা, কর্মচারীদের হাজিরা খাতা খতিয়ে দেখেন। পুরো হাসপাতাল পরিদর্শন করার একপর‌্যায়ে রান্নাঘরে প্রবেশ করেন। রান্নাঘরে রান্নার জন্য রাখা হাড়ি-পাতিলসহ বিভিন্ন সামগ্রী নোংরা ও অপরিচ্ছন্ন দেখে সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমানের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close