ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফাইনালের লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন বদল
✎
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে ফাইনালে যেতে জয়ের পাশাপাশি রানরেটের সমীকরণও মেলাতে হবে তাওহীদ হৃদয়ের দলকে।

শারজায় বুধবার (২১ অক্টোবর) ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক হৃদয়। তিনি জানান, একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম দলে ফিরেছেন। বাদ পড়েছেন রিশাদ হোসেন ও মোসাদ্দেক হোসেন।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে একই প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে আফগানিস্তান। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের জন্য ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ একাদশ- তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ- রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ (অধিনায়ক), হাশমতউল্লাহ শহিদি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম গজনফর, ইয়ামিন আহমদজাই ও বিলাল সামি।

এস এস  

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement