ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
মোবাইল চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:০৫ পিএম
X

সাভারের আশুলিয়ায় মোবাইল ফোনের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঘরে মোবাইল চার্জার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হন তিনি।

নিহত মিজানুর রহমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার লাঙলমোড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ায় বসবাস করে কাপড়ের ব্যবসা করতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শনিবার রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় মিজানুরকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৯৫ শতাংশ দগ্ধ ছিল। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিজানুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে হঠাৎ পাশের বাসা থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন এবং শরীরে পানি ঢেলে প্রাথমিক সহায়তা দেন।

তিনি আরও জানান, মিজানুর একাই ওই রুমে থাকতেন এবং রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার্জার বিস্ফোরণ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। আগুনে ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো হয়ে যায় এবং চার্জার ও মোবাইল ফোন ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়।

ওএফ/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝