ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম
X
Advertisement

গাজীপুরের কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্যামল রোজারিও (৫৭) নামে এক অটোরিকশাযাত্রী ও রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামল রোজারিও উপজেলার নাগরী ইউনিয়নের তিরিয়া গ্রামের বাসিন্দা। রোকেয়া বেগম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খাস পুটিনা গ্রামের আফসার উদ্দিনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে অটোরিকশায় করে কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে শ্যামল রোজারিও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, স্বামীর জন্য সকালের নাশতা নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রোকেয়া বেগম। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইমরান খান জানান, গুরুতর আহত অবস্থায় শ্যামল রোজারিওকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। আর রোকেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহত দুজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement