ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আশুরা: চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১২:২২ পিএম
পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে জানানো হবে ১৪৪৮ হিজরি সনের পবিত্র আশুরা কবে পালিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ কমপ্লেক্সে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। চাঁদ দেখা গেলে নতুন হিজরি বছরের প্রথম মাস মুহাররম শুরু হবে এবং সে অনুযায়ী নির্ধারিত হবে পবিত্র আশুরার তারিখ।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে তথ্য দিতে নির্ধারিত টেলিফোন নম্বর ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭-এ যোগাযোগ করা যাবে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-কেও বিষয়টি জানানো যাবে।

মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ধর্মীয় দিনগুলোর অন্যতম পবিত্র আশুরা। এ দিনকে কেন্দ্র করে ধর্মীয় নানা কর্মসূচি পালিত হয়ে থাকে। ফলে আশুরার তারিখ নির্ধারণে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। 

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement