Monday | 15 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 15 June 2026 | Epaper
BREAKING: আদ্ দ্বীন মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি: স্বাস্থ্যমন্ত্রী      আরও এক মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি      আশুরা: চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার      বাড়লো স্বর্ণের দাম       ঐতিহাসিক জয় পেল সুইডেন      দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির      ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট      

ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদের ২ দিনের রিমান্ড

প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:৩৯ পিএম   (ভিজিট : ২৮)

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে ফের দুই দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন। র‍্যাব ৫ দিনের রিমান্ড আবেদন করলেও আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, এর আগে গত ৪ জুন পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিন কার্যদিবসের মধ্যে জিজ্ঞাসাবাদ কার্যক্রম সম্পন্নের নির্দেশ দেন। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব না হওয়ায় পুনরায় আবেদন করা হলে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১১ সেপ্টেম্বর জামশেদ শেখ (৩৮) গ্রেপ্তার হন। সেদিনই তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় র‍্যাব।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী (১৭)। দুই দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমানসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ ও হত্যার অভিযোগ আনা হয়।

জামশেদ শেখ আজমেরী ওসমানের গাড়িচালক ছিলেন বলে জানা যায়। র‍্যাবের তদন্ত প্রতিবেদনে তার সংশ্লিষ্টতার বিষয়টিও উঠে আসে বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close