Monday | 15 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 15 June 2026 | Epaper
BREAKING: আদ্ দ্বীন মেডিকেল কলেজ বন্ধ করা হয়নি: স্বাস্থ্যমন্ত্রী      আরও এক মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি      আশুরা: চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার      বাড়লো স্বর্ণের দাম       ঐতিহাসিক জয় পেল সুইডেন      দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জার্মানির      ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট      

খুলনাকে সুন্দর-সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে: মঞ্জু

প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:৪২ পিএম   (ভিজিট : ৮৯)

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনাকে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যা সব দিক থেকে স্বনির্ভর হবে। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার বিকেলে জেলা পর্যায়ের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ: সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম-এর যৌথ উদ্যোগে, খুলনা জেলা প্রশাসন-এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রশাসক জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নজরুল ইসলাম মঞ্জু শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা ও প্রস্তুতির প্রশংসা করে বলেন, পরিবর্তনের ধারাবাহিকতায় দেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে হবে এবং বিজ্ঞানই পারে সেই পথ দেখাতে। আজকের শিক্ষার্থীরা তাদের জ্ঞান, সৃজনশীলতা, মননশীলতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তিনি আশা প্রকাশ করেন, জেলা পর্যায়ে সফল হওয়া খুলনার ক্ষুদে বিজ্ঞানীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সৃষ্টিশীলতার স্বীকৃতি অর্জন করবে এবং সাফল্যের শীর্ষে পৌঁছাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. মো. আনিস-আর-রেজা, ড. এস এম সাজ্জাদ হোসেন, মো. কামরুজ্জামান এবং মো. এনামুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর শহিদ হাদিস পার্ক-এ আয়োজিত ক্লাইমেট ক্যাম্প-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে পরিবারভিত্তিক উদ্যোগ গ্রহণে সচেতনতা তৈরির লক্ষ্যে আপস যুব সংগঠন এ ক্যাম্পের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।

এসএমএস/এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close