ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩৭ পিএম আপডেট: ১৪.০৬.২০২৬ ১০:১৭ এএম
X

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হতে পারে ব্রাজিল। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া মরক্কো এবারও বড় কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

তবে কাগজে-কলমে এই ম্যাচে এগিয়ে রাখা হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। যদিও দলে নেই তারকা ফরোয়ার্ড নেইমার। তাকে ছাড়াই শক্তিশালী একাদশ সাজানোর পরিকল্পনা করছে সেলেসাওরা।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে সুযোগ পেতে পারেন মাতেউস কুনিয়া কিংবা ইগোর থিয়াগো। দুই উইংয়ে থাকবেন রাফিনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র। আক্রমণভাগের পেছনে প্লেমেকারের ভূমিকায় দেখা যেতে পারে লুকাস পাকেতাকে।

মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে থাকতে পারেন মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো ও ডগলাস। গোলবার সামলাবেন আলিসন বেকার।

অন্যদিকে মরক্কোও চোট সমস্যায় ভুগছে। দলের গুরুত্বপূর্ণ সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ ইনজুরির কারণে অনিশ্চিত। তার পরিবর্তে খেলতে পারেন ইসা দিওপ ও চাদি রিয়াদ। এছাড়া নুসাইর মাজরাউই-এর খেলা নিয়েও রয়েছে শঙ্কা। হাঁটুর চোটের কারণে এজ আবদে গ্রুপ পর্বের ম্যাচগুলো মিস করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ
আলিসন বেকার;
ডগলাস, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দানিলো;
কাসেমিরো, ব্রুনো গিমারেশ;
ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, লুকাস পাকেতা;
ইগোর থিয়াগো।

মরক্কোর সম্ভাব্য একাদশ
বোনো;
নুসাইর মাজরাউই, ইসা দিওপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি;
নাবিল এল আয়নাউই, আমিন বুয়াদি;
বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ;
ইলিয়াস সাইবারি।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝