⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৮:২৫ পিএম

X
বিশ্বকাপ ফুটবলের রেশ কাটিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের ব্যস্ততা শুরু হয়েছে। পাকিস্তানে চলছে কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ এই টুর্নামেন্টে ফাইনালে উঠেছে।
মঙ্গলবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল উজবেকিস্তান। বাংলাদেশ সরাসরি ৩-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে। প্রথম সেটে ২৫-২১ পয়েন্ট এর পরের সেটে ২৫-২০ আর তৃতীয় সেটে ২৫-১৯ পয়েন্টে জয়লাভ করে বাংলাদেশ। স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে বিজয়ী দ্বিতীয় সেমিফাইনালিস্ট ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে।
বাংলাদেশ গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, কাজাখস্তান, নেপাল ও উজবেকিস্তানকে হারায়। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয়ে সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে খেলে। গ্রুপের মতো সেমিফাইনালেও উজবেকিস্তানকে সহজে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। আগামীকাল টুর্নামেন্টের ফাইনাল।