ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে আ.লীগের ২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৩২ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাষ্ট্রবিরোধী মিছিল করার অভিযোগে রাজনীতি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার (১৩ জুন) ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার দেখানো দুই আসামি হলেন শাকিল হোসেন ওরফে রাব্বি (২২) এবং মো. আফজাল হোসেন (১৯)।

মামলার অন্য আসামিরা হলেন তানভীর (২২), জীবন (৩০), রাকিব (১৯), রকি (২২), মোজাহের মোল্লা (২৬), আরিয়ান খান ওরফে আদর (২৮), রবি রায়হান (৩০), কুতুবপুর ইউনিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি জাহিদ (৩০), নেহাল (২৫), ইকবাল (৩০), রাজিব তালুকদার (৪৫), অপু (২৯), শাকিল (৩০), বাবু (৩০), জসিম (৩২), রাসেল (৩৫), রিয়াজ (২৬), ইমরান (৩০), সুমন (৩২), তুষার (৩০), সফিক (২৫), রিয়াজুল (৪০), মালেক (৫০), সুমন (৪০) এবং জিহাদ (৩০)। এছাড়া মামলায় আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুরে আদর্শনগর এলাকার তানিন কুঞ্জ সড়কে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিল বের করেন। এ সময় পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে।

এজাহারে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তারা নিজেদের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য ও সমর্থক বলে স্বীকার করেছেন। তারা আরও জানান, ফতুল্লা আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলে একে এম অয়ন ওসমান-এর প্ররোচনায় তারা দীর্ঘদিন ধরে সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এসএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝