ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৪৭০ রানের টি-টোয়েন্টি ম্যাচ জিতে ফাইনালে হৃদয়-সাকিবরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৯:০৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) রান ফোয়ারার এক টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করলেন দর্শকরা। দুই দল মিলিয়ে করলো ৪৭০ রান।

কলম্বোয় আজ (বুধবার) ২০ বলে ফিফটি করেন হৃদয়, যেটি এবারের এলপিএল আসরে কোনো ব্যাটারের দ্রুততম ফিফটির রেকর্ড। জাফনার ২ উইকেটে ২৪২ রানের পাহাড় গড়ার পথে হৃদয় ছাড়াও ঝড় তুলেন খাজা নাফে আর কামিল মিশরা। নাফে ৩২ বলে ৫৪ করেন।

প্রথম কোয়ালিফায়ারে রানবন্যার এই ম্যাচে শেষ হাসি হেসেছে তাওহীদ হৃদয়-সাকিব আল হাসানের দল জাফনা কিংস। ১৪ রানের জয়ে ফাইনালে নাম লিখিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে ২ উইকেটে ২৪২ রানের পাহাড় গড়ে জাফনা। জবাবে ৮ উইকেটে ২২৮ রানে থামে গল গ্যালান্টসের ইনিংস।

জাফনার রান পাহাড় গড়ার পেছনে বড় অবদান রেখেছেন বাংলাদেশের তারকা ব্যাটার তাওহীদ হৃদয়। লঙ্কান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েই চলেছেন তিনি।

হৃদয় এবার জাফনার হয়ে প্রথম ম্যাচে ২১ বলে করেন অপরাজিত ৩৫। পরের ম্যাচে দেখান তাণ্ডব। মাত্র ৮ বলে ৪ ছক্কায় অপরাজিত ৩১ রানের ইনিংস আসে তার ব্যাট থেকে। তৃতীয় ম্যাচেও করেন ১৬ বলে ২১।

এবার গল গ্যালান্টসের বিপক্ষে ২১ বলে খেলেছেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। যে ইনিংসে ৩টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান হৃদয়।


কামিল মিশরা ৫৫ বলে খেলেন ১০৮ রানের হার না মানা ইনিংস। সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে নামতে হয়নি।

জবাবে গল গ্যালান্টসের কোনো ব্যাটার ফিফটি হাঁকাতে না পারলেও কয়েকজনের অবদানে ৮ উইকেটে ২২৮ রান পর্যন্ত যেতে পেরেছে দলটি। ওপেনার স্যাম হারপার ২১ বলে ৪৪, তিন নম্বর ব্যাটার চারিথ আসালাঙ্কা ১৩ বলে ২৭, মিডল অর্ডারে চামিকা করুনারত্নে ২১ বলে ৩৯ এবং অধিনায়ক দাসুন শানাকা করেন ১৯ বলে ৩৪ রান।

রানবন্যার ম্যাচে ৩ ওভারে ৩৬ রান দিয়ে একটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান।

টিআইএস


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝