ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জয়পুরহাটে ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:১৮ পিএম
X

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম ব্রিজসংলগ্ন একটি নির্জন এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকার মোজাফফর হোসেনের ছেলে রায়হান হোসেন (২৬), পূর্ব ধানমন্ডি এলাকার মৃত আকবর আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার মথরপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সুমন হোসেন (৩০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। বুধবার দুপুরে চকশ্যাম ব্রিজের পাশে একটি নির্জন স্থানে তারা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— একটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, একটি দেশীয় তৈরি হাসুয়া, একটি বাঁশের লাঠি, একটি হেক্সো ব্লেড, চারটি লোহার রড এবং ২৯ দশমিক ৪ ফুট লম্বা একটি প্লাস্টিকের তৈরি রশি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝