ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৮:২৪ পিএম
X
Advertisement

বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের চৌধুরী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গ্রামবাসী পুকুরে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পরনে লাল রঙের ডোরাকাটা চেক শার্ট ও কালো রঙের লুঙ্গি ছিল। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর লাশটি এনে পুকুরে ফেলে রেখে যেতে পারে।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এসএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement