ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বদলি নেমে ইতিহাসের পাতায় মোরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:২৬ এএম
X
Advertisement

মাঠে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। তাতেই জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমে মেক্সিকোর হয়ে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার হওয়ার রেকর্ড গড়েছেন গিলবার্তো মোরা।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচের ৬৬তম মিনিটে আলভারো ফিদালগোর বদলি হিসেবে মাঠে নামেন মোরা। ১৭ বছর ২৪০ দিন বয়সে বিশ্বকাপ অভিষেক হয় তার। এর মধ্য দিয়ে প্রায় এক শতাব্দী পুরোনো একটি রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।

মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে খেলার রেকর্ডটি এতদিন ছিল মানুয়েল রোসাসের দখলে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে ১৮ বছর ৮৭ দিন বয়সে মাঠে নেমেছিলেন তিনি। টানা ৯৬ বছর সেই রেকর্ড অক্ষুণ্ন ছিল।

শুধু মেক্সিকো নয়, বিশ্বকাপের ইতিহাসেও অন্যতম কনিষ্ঠ ফুটবলার এখন মোরা। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে খেলা ফুটবলারদের তালিকায় তিনি আছেন ষষ্ঠ স্থানে। তার ঠিক ওপরে আছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, যার বিশ্বকাপ অভিষেক হয়েছিল ১৯৫৮ সালে ১৭ বছর ২৩৫ দিন বয়সে- মোরার চেয়ে মাত্র পাঁচ দিন কম বয়সে।

বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার নর্দার্ন আয়ারল্যান্ডের নরমান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে ১৭ বছর ৪১ দিন বয়সে মাঠে নেমে তিনি এই রেকর্ড গড়েন। তালিকার পরের স্থানগুলোতে আছেন ক্যামেরুনের সামুয়েল এতো (১৭ বছর ৯৯ দিন), নাইজেরিয়ার ফেমি ওপাবুনমি (১৭ বছর ১০১ দিন) এবং ক্যামেরুনের সালোমন ওলেম্বে (১৭ বছর ১৮৫ দিন)।

অবশ্য বয়সভিত্তিক রেকর্ড গড়া মোরার জন্য নতুন কিছু নয়। গত বছর ১৬ বছর ২৫৭ দিন বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়ে তিনি মেক্সিকোর ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ফুটবলার হওয়ার কীর্তিও গড়েছিলেন।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement