ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেন্দুয়ায় ৭ শতাংশ জমি নিয়ে বিরোধ, দুই পরিবারের ১০ মামলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ৯:৩৪ পিএম
X
Advertisement

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট মাইজপাড়া গ্রামে মাত্র ৭ শতাংশ জমির মালিকানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এখন একাধিক মামলায় গড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাউরাট গ্রামের নূর মোহাম্মদ গং এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আংগুর মিয়া গংয়ের মধ্যে উক্ত জমির মালিকানা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ বিরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত উভয় পক্ষের মধ্যে মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মামলার তথ্য অনুযায়ী, আংগুর মিয়া পক্ষ নূর মোহাম্মদ গংয়ের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করেছে। অপরদিকে নূর মোহাম্মদ পক্ষ আংগুর মিয়া গংয়ের বিরুদ্ধে ২টি মামলা দায়ের করে। বর্তমানে সবগুলো মামলাই আদালতে বিচারাধীন রয়েছে।

নূর মোহাম্মদ, তার ভাই সবুজ মিয়া ও নুরুল হক (পুতুল মিয়া) দাবি করেন, বিরোধপূর্ণ জমির বৈধ কাগজপত্র তাদের নামে রয়েছে এবং নিয়ম অনুযায়ী নামজারিও সম্পন্ন করা হয়েছে। তাদের অভিযোগ, আংগুর মিয়া পক্ষ জমিটি নিজেদের দাবি করে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে।

তারা আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও আংগুর মিয়া পক্ষ তাতে সাড়া দেয়নি। তারা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।

অন্যদিকে আংগুর মিয়া দাবি করেন, জমিটি তাদের পারিবারিক মালিকানাধীন, তবে ভুলবশত তা নূর মোহাম্মদের নামে রেকর্ডভুক্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, জমি নিয়ে কথা বলতে গেলে তাদের ওপর একাধিকবার হামলা ও মারধরের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “আমরা আমাদের ন্যায্য জমি ফেরত চাই। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। আদালতের রায় মেনে নেব। পাশাপাশি স্থানীয়ভাবে কোনো ন্যায়সঙ্গত সমাধান হলে সেটিও গ্রহণ করব।”

এ বিষয়ে নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার বলেন, “দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। স্থানীয়ভাবে সমাধানের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি আদালতে মামলাগুলোর বিচার কার্যক্রমও চলমান রয়েছে।”

এইচকে/ এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement