ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নেত্রকোনায় খেলাধুলা নিয়ে সংঘর্ষ, নিহত ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৬:১৭ পিএম
X
Advertisement

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে জামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গণ্ডা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে একই গ্রামের জামাল মিয়া ও সুজন মিয়ার মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনার জেরে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষ বাধে। এতে জামাল মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেলেও এলাকাবাসী তাঁর স্ত্রী অজু আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে জামাল মিয়া ও সুজন মিয়ার মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে জামাল মিয়া আহত হন। পরে তাঁকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অভিযুক্ত সুজন মিয়া পলাতক রয়েছেন। তবে তাঁর স্ত্রী অজু আক্তারকে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইচকে/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement