ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন হতে যাচ্ছে ৫ জুন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম
X

সোসাইটি ফর ক্রিটিকাল লিগ্যাল স্টাডিজ (এসসিএলএস) কর্তৃক চতুর্থবারের মতো 'প্রফেসর ড. খবির উদ্দিন আহমেদ ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশন ২০২৬' আয়োজিত হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতা আগামী ৫ ও ৬ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মুট কোর্ট কম্পিটিশনের প্রতিপাদ্য বিষয় হবে 'ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান ল'।

দুই দিনব্যাপি থেকে যাওয়া এই জাতীয় পর্যায়ের আইনভিত্তিক প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, নর্থ সাউ বিশ্ববিদ্যালয়, ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় ইত্যাদির মতো স্বনামধন্য ৪২টি বিশ্ববিদ্যালয়ের ৬৩টি টিম তাদের লিখিত মেমোরিয়াল সাবমিট করেছে। তবে ৬৩টি টিমের মধ্যে যাচাই-বাছাই করার পর নির্বাচিত হয়েছে ১৬টি টিম যারা মৌখিক সাবমিশন দিবে। উক্ত প্রতিযোগিতা পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো যথাক্রমে প্রিলিমিনারি রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল।

দেশের সর্ববৃহৎ এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক জাস্টিস সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে থাকছেন হাইকোর্টের বিচারক জাস্টিস রেজাউল করিম।

বিশিষ্ট অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামিম উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আরশাদূর রউফ এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন) ও জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এ ই এম ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে থাকছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মো. জাফার উল্লাহ তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জেষ্ঠ্য আইনজীবী ব্যারিস্টার বেলায়েত হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এল এল এম অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার শাহ মোহাম্মদ এজাজ রহমান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ইস্টার্ন ইউনিভার্সিটির আইন অনুষদের সম্মানিত ডিন এ বি এম ইমদাদুল হক খান।

উক্ত প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে থাকছে সিটি ব্যাংক এবং কো-স্পনসর হিসেবে থাকছে ব্যাংক এশিয়া, এনআরবি ব্যাংক, জুরিস কনসোর্টিয়াম, বিএসআরএম এবং এশিউরেন্স মেরিটাইম ল ফার্ম। অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে যুগান্তর (বাংলা) এবং দ্য ডেইলি অবজারভার (ইংরেজি)। ডিজিটাল মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আঞ্চলিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আজাদী এবং মিডিয়া সহযোগী হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

এই প্রতিযোগিতা দেশের আইনের ছাত্র-ছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ন প্ল্যাটফর্ম, যেখানে তারা আইনি জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতা প্রদর্শন করবেন। এই প্রতিযোগিতার প্রধান লক্ষ্য আইনের তরুণ শিক্ষার্থীদের আইনি বিশ্লেষণ,সমালোচনামূলক চিন্তা ও যুক্তিনির্ভর বিতর্কে দক্ষতা বৃদ্ধি করা।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝