ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাকসু ভিপির বক্তব্যে সাংবাদিকদের হুমকির নিন্দা ডুজার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:১৫ পিএম
X

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের উদ্দেশে দেওয়া প্রকাশ্য হুমকি ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

বুধবার ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক লিটন ইসলামের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে রাকসু ভিপি সংবাদ প্রতিবেদনে ব্যবহৃত শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিকদের ‘জড়ো করে ব্যবস্থা নেওয়ার’ হুমকি দিয়েছেন।

ডুজার ভাষ্য, এ ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। কোনো ঘটনার ক্ষেত্রে ‘হামলা’ বা ‘প্রতিরোধ’ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদকীয় নীতি ও ঘটনার বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই নির্ধারিত হয়।

ডুজা আরও বলেছে, কোনো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে কেউ আইন নিজের হাতে তুলে নিলে সাংবাদিকরা তার বস্তুনিষ্ঠ চিত্রই তুলে ধরবেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে ‘মায়াকান্না’ বা ‘পক্ষ নেওয়া’ হিসেবে আখ্যায়িত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

সংগঠনটির মতে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ছিল মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সব ধরনের ফ্যাসিবাদী মানসিকতার অবসান ঘটানো।

একই বিবৃতিতে গত ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। বিচারহীনতার সংস্কৃতি এবং সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে মন্তব্য করেছে ডুজা।

বিবৃতিতে রাকসু ভিপিকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের প্রতি দাবি জানানো হয়।

এনআরআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝