ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:১৩ পিএম
X

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের তিন যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। একই সঙ্গে সদস্য সচিবের পদ স্থগিত করে সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) রাত ৮টার দিকে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইউনুস, মো. সোলেমান বাদশা এবং নকিবুল আবছার শাওনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব জিশান আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ওই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এ সিদ্ধান্তও অনুমোদন করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সূত্রে জানা গেছে, বহিষ্কৃত তিন যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাবিরোধী তৎপরতা এবং ছাত্রশিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অন্যদিকে, পদ স্থগিত হওয়া সদস্য সচিবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালকের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে।

এদিকে, পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে পদ স্থগিত হওয়া সদস্য সচিব জিশান আহম্মেদ লেখেন, সংগঠনের সিদ্ধান্তই চূড়ান্ত।

এ বিষয়ে জানতে চাইলে রাবিপ্রবি শাখা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, বহিষ্কৃত তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তা, সংগঠনবিরোধী তৎপরতা, সংগঠনের বাইরে অপতথ্য ছড়ানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তবে সদস্য সচিবের পদ স্থগিতের বিষয়টি উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝