ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাউথইস্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক কর্মশালা
✎ প্রেস বিজ্ঞপ্তি
⏲ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম
X

উচ্চশিক্ষায় দায়িত্বশীল সুশাসন ও নৈতিকতার চর্চা জোরদার করার লক্ষ্যে সাউথইস্ট ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ ও ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের উদ্যোগে ‘এক্সেলেন্স ইন রেসপনসিবল গভর্ন্যান্স অ্যান্ড এথিক্স ইন হায়ার এডুকেশন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিদেশি গবেষক ও শিক্ষাবিদরা সরাসরি ও অনলাইনে অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য দেন স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক। ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

কর্মশালার প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন শিক্ষাক্ষেত্রে নৈতিকতা নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবএথিক্সের (Globethics) বিশেষজ্ঞরা। গ্লোবএথিক্স সাউথ এশিয়া সেন্টারের পরিচালক অধ্যাপক রাজুলা ভি সংস্থাটির কার্যক্রম ও উদ্যোগ তুলে ধরেন।

এ ছাড়া ক্রাইস্ট ইউনিভার্সিটি এবং জেনেভায় অবস্থিত গ্লোবএথিক্সের সদর দপ্তরের সহযোগী অধ্যাপক ও হোলিস্টিক এডুকেশন ডেভেলপমেন্টের সমন্বয়কারী ভি. মুথুরুবেন শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্বশীল সুশাসন প্রতিষ্ঠা, নৈতিক আচরণের চর্চা জোরদার এবং উচ্চশিক্ষার পরিবেশে জবাবদিহি ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্য নিয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। আয়োজকদের মতে, এতে দেশি-বিদেশি শিক্ষাবিদদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

এসএস                                   
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝