ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পবিপ্রবিতে চারা বিতরণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৩৬ পিএম আপডেট: ২৮.০৭.২০২৬ ৫:৪৭ পিএম
X

"একজন শিক্ষার্থী, একটি গাছ, একটি সবুজ ভবিষ্যৎ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্তৃক উদ্ভাবিত "PSTU গাব"-এর একটি করে চারা বিতরণের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-উপাচার্য প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল আমিনের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল একটি সনদ অর্জনের জন্য নয়; এটি জ্ঞান অন্বেষণ, যুক্তিবাদী চিন্তার বিকাশ এবং সত্য অনুসন্ধানের ক্ষেত্র। মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে গবেষণা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি নবীন শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে গাছের চারা তুলে দিয়ে বলেন, আপনাদের সন্তানদের দেখাশোনার দায়িত্ব আমাদের। আর আজ যে গাছের চারাটি আপনাদের উপহার দিলাম, সেটির যত্ন ও পরিচর্যার দায়িত্ব আপনাদের।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

এ সময় আরও বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. এম. জহুরুল হক, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, এএনএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টরা। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সোহেল রানা জনি, তন্ময় এবং সুবর্ণা নুরজাহান জিনিয়া।

অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা হয়।

জেএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝